প্রতিষ্ঠান পরিচিতি

হোম / প্রতিষ্ঠান পরিচিতি

নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয়ের কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন একটি সরকারী শিক্ষা প্রতিষ্ঠান। এতে বাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক ৪ বছরের ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। ঐতিহ্যবাহী নরসিংদী জেলার সদর থানায় পুলিশ লাইনস রোডে শোভনীয় দালান কোঠায় সজ্জিত ঐতিহ্যবাহী নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট অবস্থিত। ২০০৬ সালে স্ব-গৌরবে যাত্রা শুরু করেছিল এই প্রতিষ্ঠানটি।  নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট সবুজ ছায়া ঘেরা বৃক্ষরাজীতে পরিবেষ্ঠিত । প্রায় দুই একর জমির উপর নির্মিত এ প্রতিষ্ঠানটিতে   একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, অধ্যক্ষ বাস ভবন ইত্যাদির সন্নিবেশ ঘটেছে। ইনস্টিটিউট এর প্রবেশ পথের গেটে, একাডেমিক কাম প্রশাসনিক ভবনের  প্রবেশের গেটসমূহে রয়েছে সুসজ্জিত তরুণ ও কর্তব্যনিষ্ঠ নিরাপত্তা প্রহরী, যারা সার্বক্ষনিক প্রয়োজনীয় যোগাযোগের মাধ্যমসহ নিরাপত্তা ও আগমনকারীদের তথ্য সংগ্রহ করেছে।

Narsingdi Polytechnic Institute Logo

নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটে

Narsingdi Polytechnic Institute

নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট একটি সরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান যা ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়।

যোগাযোগ করুন

পুলিশ লাইন্স, নরসিংদী সদর, নরসিংদী।

+৮৮ ০১৯৫-৯১৮৪৯০৪

nrspoly@gmail.com

© ২০২৬ নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট। সর্বস্বত্ব সংরক্ষিত।